14/জুলাই/2017, 04:08kalerkantho.com
গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার বারিক্কাটিলা থেকে কুচিং মারমা (৩৫) নামে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃত কুচিং মারমা ভারতের মেঘালয় জেলার মেঘালয় উপজেলার মেনদী পাথর গ্রামের নিজেং মারাকের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, কুচিং মারমা ভারতে ধর্ষণ, হত্যাসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিলেন। ভারতের সন্ত্রাসী সংগঠন গারো ন্যশনাল লিবারেল অ্যালায়েন্স (জিএনএলএ) এর সক্রিয় সদস্য তিনি।
তাহিরপুর থানার ওসি নন্দন কান্তি ধর জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ জুলাই তাহিরপুর সীমান্তের কাছাকাছি বারিক্কা টিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কুচিং বর্তমানে সুনামগঞ্জ কারাগারে বন্দি রয়েছেন।
অবৈধ অনুপ্রবেশের দায়ে সুনামগঞ্জ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ কাজী মুক্তাদির হোসেন বাদী হয়ে মঙ্গলবার একটি মামলা দায়ের করেন। আগামী রবিবার তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন ওসি।
No comments:
Post a Comment